এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    যবিপ্রবিতে রাস্তা নির্মাণে অবহেলা, পুনরায় কাজের নির্দেশ উপাচার্যের

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

    যবিপ্রবিতে রাস্তা নির্মাণে অবহেলা, পুনরায় কাজের নির্দেশ উপাচার্যের

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হল সংলগ্ন রাস্তায় ব্লক বসানোর কাজে প্রকৌশল দপ্তরের গাফিলতির অভিযোগ উঠেছে। পরিদর্শনে এসে নির্মাণ শ্রমিকদের সঠিকভাবে কাজ দেখিয়ে দিতেও দেখা যায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে।

    সরজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংলগ্ন রাস্তায় ইট-পাথর যুক্ত বালু ফেলে তার ওপর ব্লক বসানোর কাজ চলছে। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি দেখা মেলেনি। নির্মাণ শ্রমিকরা প্রয়োজনীয় সরঞ্জামাদি ছাড়াই খালি হাতে অনুমান করে ব্লক বসাচ্ছেন। এতে ব্লক থেকে ব্লকের ফাঁকা জায়গার পরিমাণ কমবেশি হয়েছে, বিভিন্ন জায়গায় উঁচু নিচু হয়েছে। কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক দৃশ্যমান কাজের এসব ত্রুটি ধরেন। সেসময় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও সাইট ভিজিটরদের কাউকেই সেখানে পাওয়া যায়নি। এসব দেখে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।

    ঘটনাস্থলে উপস্থিত শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে হল সংলগ্ন রাস্তায় পানি জমে থাকতো, এরপর আমরা বারবার দাবি জানানোর পর রাস্তার কাজ শুরু করলেও আর যেন শেষ হচ্ছে না। কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা সার্বক্ষনিক পর্যবেক্ষণের জন্য প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউকে সেখানে উপস্থিত দেখিনি।

    তিনি আরও বলেন, ‘প্রায় সকল কাজে আমরা ইঞ্জিনিয়ারিং দপ্তরের চরম অবহেলা লক্ষ্য করছি। উন্নয়নের নামে বছর বছর সংস্কারের সুযোগ তৈরি করে জনগনের কষ্টার্জিত বাজেট অপচয়ের এমন কার্যক্রম কাম্য নয়। পরিকল্পিতভাবে টেকসই রাস্তা নির্মাণ না করলে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

    এ বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

    পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের নজরে আনলে তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তিনি দেখতে পান কাজে অবহেলা, নিম্নমানের তদারকি এবং অপেশাদারিত্ব রয়েছে। তাৎক্ষণিকভাবে উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের রাস্তায় ব্লক বসানোর কাজটি নতুন করে সঠিক মান বজায় রেখে পুনরায় করার নির্দেশ দেন। একইসাথে ত্রুটিপূর্ণ ব্লকগুলো ব্যবহার না করারও নির্দেশনা প্রদান করেন।

    উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এই হল সংলগ্ন রাস্তাটি কয়েক মাস ধরে নির্মাণাধীন রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। কাজে শীতলতার বিষয়ে একাধিকবার শিক্ষার্থীরা জানতে চাইলে এক দপ্তর আরেক দপ্তরকে দোষারোপ করে বলে জানা যায়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…