এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় নৌ-পুলিশের অভিযানে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

    মেঘনায় নৌ-পুলিশের অভিযানে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে বিশেষ অভিযানে দুই চাঁদাবাজকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি রামদা ও দুটি লোহার রড জব্দ করে নৌপুলিশ।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাধানগর ইউনিয়নের পাড়ারবন ব্রিজ থেকে প্রায় ৮০০ মিটার দক্ষিণে নদী থেকে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের পারারবন গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২০) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)।

    চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, ‘নদীতে চাঁদাবাজি দমনে নিয়মিত অভিযান চলছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নদীপথে টহল আরও জোরদার করা হয়েছে। চাঁদাবাজি, চুরি বা নৌ–সন্ত্রাসসহ কোনো অপরাধই বরদাশত করা হবে না।’

    অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…