এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এবার টেবিলে দাঁড়িয়ে আমির হামজার বক্তব্য, ব্যাপক সমালোচনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

    এবার টেবিলে দাঁড়িয়ে আমির হামজার বক্তব্য, ব্যাপক সমালোচনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নানা আলোচিত কর্মকাণ্ডে বিতর্ক যেনো পিছু ছাড়ছে না।

    এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামি বক্তা।

    মঙ্গলবার (০২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় কুষ্টিয়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী। আর তার পাশের চেয়ারে বসে আছে কিছু মানুষ।

    এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, আমির হামজা ওই শিষ্টাচার রক্ষা করেননি। টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। ছোট পরিসরে হলেও মঞ্চ অথবা উঁচু স্থান ব্যবহার করা উচিত ছিল।

    এ বিষয়ে মোবাইল ফোনে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মঞ্চে রয়েছেন এবং এ বিষয়ে পরে যোগাযোগ করবেন বলে জানান।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…