এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনঃনির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের (RM) বিনিময় হার পরিবর্তনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগের তুলনায় ই-পাসপোর্ট ফি প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে।

    হাইকমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনির্ধারিত এই নতুন ফি আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

    ক্যাটাগরি অনুযায়ী নতুন ফি তালিকা:

    ১. সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী:

    ৪৮ পাতা (৫ বছর): বর্তমান ফি ১৬৪ রিংগিত থেকে কমে এখন ১৪০ রিংগিত।

    ৪৮ পাতা (১০ বছর): বর্তমান ফি ২৭৩ রিংগিত থেকে কমে এখন ২৩৩ রিংগিত।

    ৬৪ পাতা (৫ বছর): বর্তমান ফি ৮১৭ রিংগিত থেকে কমে এখন ৬৯৫ রিংগিত।

    ৬৪ পাতা (১০ বছর): বর্তমান ফি ৯৫৩ রিংগিত থেকে কমে এখন ৮১০ রিংগিত।

    ২. অন্যান্য ক্যাটাগরির আবেদনকারী:

    ৪৮ পাতা (৫ বছর): বর্তমান ফি ৫৪৫ রিংগিত থেকে কমে এখন ৪৬৫ রিংগিত।

    ৪৮ পাতা (১০ বছর): বর্তমান ফি ৬৮১ রিংগিত থেকে কমে এখন ৫৮০ রিংগিত।

    ৬৪ পাতা (৫ বছর): বর্তমান ফি ৮১৭ রিংগিত থেকে কমে এখন ৬৯৫ রিংগিত।

    ৬৪ পাতা (১০ বছর): বর্তমান ফি ৯৫৩ রিংগিত থেকে কমে এখন ৮১০ রিংগিত।

    ইএসকেএল (ESKL) সার্ভিস চার্জ:

    আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, বায়ো-এনরোলমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড (ESKL)-এর সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকছে। শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য এই চার্জ ৩২ রিংগিত এবং অন্যান্য আবেদনকারীদের জন্য ৬০ রিংগিত নির্ধারিত রয়েছে।

    হাইকমিশন জানিয়েছে, বিগত ছয় মাসের ডলার ও রিংগিতের গড় বিনিময় হার বিবেচনা করেই এই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট করার ব্যয় কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…