এইমাত্র
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী: সহকারী নৌ-প্রধান

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

    অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী: সহকারী নৌ-প্রধান

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোলায় নৌবাহিনীর প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

    সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পরিদর্শন শেষে ভোলা সদর নৌবাহিনী কন্টিনজেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

    এর আগে, তিনি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    প্রেস ব্রিফিংয়ে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

    তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট ও সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় নৌ-বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

    তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

    সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…