এইমাত্র
  • দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
  • ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল
  • বিশ্বকাপ: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
  • বিএনপির প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত
  • তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
  • নুরের পক্ষে কাজ না করায় গলাচিপায় বিএনপির কমিটি বিলুপ্ত
  • কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারে এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী’
  • ‘বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে আর কোনো আওয়ামী লীগের সমর্থক গ্রেপ্তার হবে না’
  • আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপি প্রার্থীকে আ.লীগ নেতা-কর্মীর সমর্থন, গ্রেপ্তার দাবিতে শিবচর থানা ঘেরাও

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

    বিএনপি প্রার্থীকে আ.লীগ নেতা-কর্মীর সমর্থন, গ্রেপ্তার দাবিতে শিবচর থানা ঘেরাও

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

    মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন ও নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে 'সর্বস্তরের জনগণ' -এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের 'জুলাই যোদ্ধা' পরিচয় দেন।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়ি এলাকায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত সাবেক পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা একাধিক ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরসহ অন্তত ২০ নেতা-কর্মী প্রকাশ্যে উপস্থিত হন বলে অভিযোগ উঠে। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে এসে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা শিবচর থানার সামনে অবস্থান নেন।

    ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে থানার সামনে অবস্থান নেওয়ার পর আন্দোলনকারীরা ওসি শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

    আন্দোলনকারীদের পক্ষে শাহাদাত হোসেন বলেন, '২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা না হলে হাজার হাজার মানুষ নিয়ে আরো কঠোরভাবে থানা ঘেরাও করা হবে। যারা দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার কায়েম করেছিল, তাদের প্রকাশ্যে রাজনীতি করার অধিকার নেই। শিবচরের জনগণ তা মেনে নেবে না।'

    এ বিষয়ে শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…