এইমাত্র
  • রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি
  • আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  • আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু
  • যশোরে ওয়ান শুটারগানসহ একজন আটক
  • শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
  • দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
  • ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল
  • বিশ্বকাপ: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
  • বিএনপির প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত
  • তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

    দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে প্রায় ৪ লাখ পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

    আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

    সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ৯ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

    এছাড়া, ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ সাত হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। আর বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট।

    বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ছয় লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

    ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।

    সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…