এইমাত্র
  • দেশে এসে পৌঁছেছে ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
  • ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল
  • বিশ্বকাপ: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
  • বিএনপির প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত
  • তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
  • নুরের পক্ষে কাজ না করায় গলাচিপায় বিএনপির কমিটি বিলুপ্ত
  • কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারে এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী’
  • ‘বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে আর কোনো আওয়ামী লীগের সমর্থক গ্রেপ্তার হবে না’
  • আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালকিনিতে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

    কালকিনিতে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

    মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ব্যবসায়ী সম্রাজ্ঞী, ইয়াবা ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়েছে।  বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

    যৌথ বাহিনী সূত্রে যানা যায় বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কালকিনি আর্মি ক্যাম্প হতে যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য মনি ও রায়পুর গ্রাম হতে গাঁজা ব্যবসায়ী মাতাসহ মোট ০৩ জনকে আটক করা হয়। রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ২ ঘন্টার এ অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদঅর্থসহ ৩ জনকে  আটক করে যৌথ বাহিনী। 

    আটককৃতরা হলেন, মোসাম্মত নাজমা (৫৫) স্বামী মৃত জাহাঙ্গীর সরদার, মোঃ ইউসুফ (১৮) পিতাঃ নজরুল ইসলাম, হাসান ঢালী (২৮) পিতাঃ সোহেল ঢালী। অভিযানকালে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৭ পিচ ইয়াবা ও নগদ অর্থ ৩৩,২৮০ টাকা উদ্ধার করা হয়।

    যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যুব সমাজকে বাঁচাতে মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…