এইমাত্র
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • গ্রামাঞ্চলে অন্ধকারে গণভোট
  • রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি
  • আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  • আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু
  • যশোরে ওয়ান শুটারগানসহ একজন আটক
  • শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

    এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে।

    ওইসব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হতে বিল গেটসকে ওষুধও দেন বলে দাবি করেন তিনি। যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারেন।

    তবে এ ইমেইলের তথ্য অসত্য বলে দাবি করেছেন বিল গেটস। তিনি সংবাদমাধ্যম ৯নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন, “আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না এ ব্যাপারে তার কি মতলব ছিল। এপস্টেইন কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”

    বিল গেটস আরও বলেন, এপস্টেইনের ২০১১ সালে প্রথম যোগাযোগ হয় তার। এরপর পরের তিন বছর একাধিকবার এপস্টেইনের সঙ্গে ডিনারে অংশ নেন তিনি। কিন্তু কখনো ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার সেই দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কও ছিল না।  

    বিল গেটসের এক মুখপাত্রও একই দাবি করে বলেছেন, বিল এসব ব্যাপারে অবগত নন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…