এইমাত্র
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • গ্রামাঞ্চলে অন্ধকারে গণভোট
  • রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি
  • আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  • আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু
  • যশোরে ওয়ান শুটারগানসহ একজন আটক
  • শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

    রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানী ঢাকায় আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

    আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

    সংবাদ সম্মেলনে রিজভী জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

    এছাড়া আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে বলেও জানান তিনি।

    দেশ ও গণতন্ত্রের জন্য এবারে নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। 

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…