এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

    ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

    জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে এখন কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সমসাময়িক বিভিন্ন ইস্যুর মতো এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও মুখ খুললেন তিনি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নয়, বরং নিজের নির্বাচনী এলাকা ‘ঢাকা-৮’ আসনের ভোটার হওয়া নিয়ে একরাশ আক্ষেপ প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।

    আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের ভোটের এলাকা শান্তিনগর ও ঢাকা-৮ আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রসাত্মক ভঙ্গিতে লেখা পোস্টে তিনি লেখেন, “শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।” 

    ফারিয়ার এই পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ব্যঙ্গ-রসেও মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, আপনি তো ভাগ্যবতী। ফ্রিতেই নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে ভুট্টা কিনে রাখেন, যেদিন মারামারি হবে সেদিন পপকর্ন বানিয়ে উপভোগ করবেন। 

    উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনটি বেশ গুরুত্বপূর্ণ ও আলোচিত। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী উত্তাপ যে ছড়াবে, ফারিয়ার আক্ষেপে হয়তো সেই ইঙ্গিতই পাওয়া গেল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…