পরীক্ষার চলাকালে সৌদি আরবে অবস্থান করার পরেও ফাজিল পরীক্ষায় পাস করেছেন মুস্তাকিন বিল্লাহ নামে এক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড়কে আর আই কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং একই কেন্দ্রের ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মুস্তাকিন বিল্লাহ বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার ২০২৪ সালের ফাজিল পরীক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোস্তাকিন বিল্লাহ সেই দিন সৌদি আরবে অবস্থান করে ওমরা পালন করছিলেন। এ কারণে তিনি ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে পারেনি। কিন্তু তারপরেও পরীক্ষার হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হয়েছে তাকে। তার পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিয়েছে অন্যজন। ২০২৬ সালের ২৯ জানুয়ারি ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে মুস্তাকিন বিল্লাহ জিপিএ-৩.২৫( শিক্ষাবর্ষ ২০২১-২০২২, ৩য় বর্ষ, রেজি: ২১২০৩১১৯১, ফাজিল রোল- ২১২০৩১১৯১) পেয়েছেন।
এ ব্যাপারে বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সুলতান মাহমুদ খসরু জানান, মুস্তাকিন বিল্লাহর ফলাফল এসেছে। তবে কিভাবে পাশ করেছে তা আমার জানা নেই।
ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী জানান, সুনির্দিষ্টভাবে বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইখা