বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর দাবি, দেশে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নিশ্চয়তা এই প্রতীকের মধ্যেই রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ‘আগামী নির্বাচনে তরুণ সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, তরুণ প্রজন্মের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই ভূমিকা রেখে আসছে। দেশপ্রেমিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলতে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এস এম সোহেল।
এ সময় ভাঙ্গুড়া উপজেলার ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইখা