এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ জন বন্দী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

    নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ জন বন্দী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

    জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৩৩ জন নারী বন্দী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। নারী বন্দীদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি রয়েছেন।

    কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই আটক, হাজতি ও কয়েদিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

    নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। কারাগারে থাকা ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের সব বিধি মেনে তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

    সংশ্লিষ্টরা মনে করছেন, কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ বন্দীদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…