এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ইসি সানাউল্লাহ

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ইসি সানাউল্লাহ

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘এই নির্বাচন আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক নির্বাচন। এর সঙ্গে শুধু গণতান্ত্রিক উত্তরণই নয়, দেশের ভবিষ্যৎও ওতপ্রোতভাবে জড়িত।’

    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সঙ্গে এই নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। ‘এত বড় একটি বিষয় সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,’ বলেন তিনি।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…