এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে অটোরিকশা চালক খুন, ৩ আসামি গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

    মুন্সিগঞ্জে অটোরিকশা চালক খুন, ৩ আসামি গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় অটোরিকশা চালক সোহেল রানা (২৮) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাওয়া ঘুরতে যাওয়ার কথা বলে সহকর্মী তিনজন অটোরিকশা চালক পরিকল্পিতভাবে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে।

    পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজন হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার মো. শিমুল (৩৫), মো. আলাউদ্দিন (৩৩) ও মো. ফারুক (৩৬)। তারা এবং নিহত সোহেল পেশায় অটোরিকশা চালক এবং পূর্বপরিচিত।

    ঘটনার সময় আলাউদ্দিন ও তার সহযোগী ইকুরিয়া থেকে সোহেলের অটোরিকশা ভাড়া নেন। পরে শিমুলও তাদের সঙ্গে যোগ দেন। মাওয়া ঘুরে ফেরার পথে হাঁসাড়া ইউনিয়নের আলমপুর আন্ডারপাসের কাছে তারা সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ ব্রিজের নিচে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

    মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ৩০ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, হত্যার উদ্দেশ্য ছিল অটোরিকশা বিক্রি করা। পরে অটোরিকশাটি ফারুকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। পুলিশ ফারুকের হেফাজত থেকে এটি উদ্ধার করেছে। অপর এক পলাতক আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…