বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভেতরে কিছু গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর অভিযোগ, তারা অতীতে ক্ষমতাসীন সরকারের সঙ্গে আতাত করে চলেছে। তিনি বলেন, ‘১৭ বছর ধরে যাদের দেখা যায়নি, তারা এখন সামনে এসে বিভ্রান্তি তৈরি করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, যাতে দেশের গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে না পারে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। এবার দেশকে দেওয়ার পালা,’ বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘কথা একটাই—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ–১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থী এম. আকবর আলী, সিরাজগঞ্জ–৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, পাবনা–১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা–২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব এবং পাবনা–৫ আসনের প্রার্থী শিমুল বিশ্বাসসহ অন্যান্য নেতারা।
ইখা