এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় যৌথবাহিনীর অভিযানে শটগানসহ একজন গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

    মেঘনায় যৌথবাহিনীর অভিযানে শটগানসহ একজন গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহজাহান মিয়া ওরফে সাজা (৫২)। তিনি উপজেলার বড়য়াকান্দি গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে।

    রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে একটি দেশীয় শটগান ও কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

    আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা শটগান ও কার্তুজের কোনো বৈধ লাইসেন্স নেই। অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে তা রাখা হয়েছিল—এসব বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে তাঁদের ধারণা। তাঁরা বলেন, তাঁর প্রভাব ও ভয়ের কারণে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…