এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে বড় জনসভা করছে জামায়াত

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে বড় জনসভা করছে জামায়াত

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে বড় ধরনের জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০০১ সালে জেলায় প্রকাশ্য বড় জনসভা করেছিল দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার জামালপুরে এ জনসভা অনুষ্ঠিত হবে।

    নির্বাচনী প্রচারণার ১১তম দিনে জামালপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানি স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

    জনসভাকে ঘিরে শনিবার সকাল থেকেই সিংহজানি স্কুল মাঠে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলেছে। দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকেরা ব্যস্ত সময় পার করছেন।

    জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমির আগামীকাল এই মাঠে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। প্রস্তুতিমূলক কাজ শনিবার রাত থেকেই শুরু হয়েছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে সমন্বয় করছেন।’

    জেলা জামায়াতের আমির মো. আব্দুস সাত্তার বলেন, ‘জেলার প্রায় ৫০ হাজার নেতা-কর্মী জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সমর্থকরাও থাকবেন। সে হিসাবে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আমরা আশা করছি।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…