এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালের উজিরপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    বরিশালের উজিরপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে এবং গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে রিপন বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

    স্থানীয় ব্যবসায়ী শান্ত ফকির বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা–বরিশাল মহাসড়কে যানবাহনের গতি ও চাপ বেড়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। প্রায়ই এ সড়কে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…