এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

    ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রিহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রিহান ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার ছোট ভাই আমিনুল ইসলাম সাজুর ছেলে। সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে বাড়ির পেছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা মাছ ধরেন। ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি পরিবারের অজান্তে পুকুরপাড়ে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়।

    সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বাড়িতে না পেয়ে বাবা-মা ও স্বজনেরা আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

    বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন শিশুটির পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…