এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভারত ভ্রমণে শর্ত আরোপে বেনাপোলে যাত্রী কমেছে সাড়ে ১৩ লাখ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

    ভারত ভ্রমণে শর্ত আরোপে বেনাপোলে যাত্রী কমেছে সাড়ে ১৩ লাখ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

    ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের প্রভাব পড়েছে ভ্রমণ খাতে। ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি, একের পর এক শর্ত আরোপ এবং ভ্রমণ কর বৃদ্ধির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রী উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের তুলনায় এ বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমেছে ১৩ লাখ ৫০ হাজার ৮৪ জন।

    বন্দর সূত্রে জানা গেছে, চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী যাতায়াত করতেন। এতে উভয় দেশের যাত্রীরা যেমন সুবিধা পেতেন, তেমনি ভ্রমণ খাত থেকে বাংলাদেশ সরকারের প্রায় ১৫০ কোটি টাকা এবং ভারত সরকারের প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হতো।

    তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ সংক্ষিপ্ত করা, নানা শর্ত আরোপ এবং ভ্রমণ কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ভ্রমণ খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চাহিদা অনুযায়ী ভিসা না পাওয়ায় বাংলাদেশি যাত্রীরা ক্ষতির মুখে পড়ছেন।

    বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে মোট ২০ লাখ ১৪ হাজার ১২ জন দেশি ও বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে গেছেন ১০ লাখ ১৮ হাজার ৭৫ জন এবং ভারত থেকে ফিরেছেন ৯ লাখ ৯৫ হাজার ৯৩৭ জন।

    অন্যদিকে ২০২৫ সালে এখন পর্যন্ত যাতায়াত করেছেন মাত্র ৬ লাখ ৬৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে ভারতে গেছেন ৩ লাখ ৩৮ হাজার ৭০৮ জন এবং ভারত থেকে ফিরেছেন ৩ লাখ ২২ হাজার ২২০ জন। এতে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে যাত্রী যাতায়াত কমেছে ১৩ লাখ ৫০ হাজার ৮৪ জন। ফলে ভ্রমণ খাতে ভারত সরকারের রাজস্ব কমেছে আনুমানিক ১২১ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের কমেছে প্রায় ১৪৩ কোটি টাকা।

    সর্বশেষ দুই দিনে (শুক্রবার ও শনিবার) বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছেন মাত্র ২ হাজার ৯৮৯ জন। স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন, সেখানে বর্তমানে সংখ্যা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে।

    পাসপোর্টধারী আনিছুর রহমান বলেন, ‘ভিসা পেতে এখন অনেক টাকা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। তিনবার আবেদন করার পর মেডিকেল ভিসা পেয়েছি। এরপরও সিরিয়াল কিনতে পাসপোর্টপ্রতি ৭ হাজার টাকা খরচ হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।’

    বেনাপোল বন্দরের ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী আজিজুল হক বলেন, বর্তমানে ভারত ভ্রমণে বাংলাদেশ সরকারকে ভ্রমণ কর ১ হাজার ৬১ টাকা, ভারতীয় দূতাবাসকে ভিসা ফি ১ হাজার ৫০০ টাকা, ভিসা সিরিয়াল বাবদ ৫ থেকে ৭ হাজার টাকা এবং ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে প্রায় ৬০০ টাকা দিতে হয়। এ ছাড়া পাসপোর্ট জমা দিতে ঢাকায় যাতায়াত বাবদ আরও প্রায় ৫ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে একজন যাত্রীর ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। ফলে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ভারত ভ্রমণে আগ্রহ দেখাচ্ছেন না।

    বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ‘ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি ও নানা শর্তের কারণে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ক্রমেই কমে আসছে। গত বছরের তুলনায় যাত্রী কমেছে সাড়ে ১৩ লাখের বেশি।’

    ভুক্তভোগী যাত্রী ও সংশ্লিষ্টরা দ্রুত ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…