এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে দশটি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তলসহ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

    যশোরে দশটি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তলসহ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

    যশোরের বাঘারপাড়া যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০টি শক্তিশালী গ্রেনেড, ৪টি বিদেশি পিস্তল ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

    শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮ টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী উপজেলার দলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। অভিযানের আগেই অস্ত্র ও গোলাবারুদের মালিক রায়হান পালিয়ে যান। 

    জানা গেছে, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে যৌথ বাহিনী ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ১০টি গ্রেনেড, ৪টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, যুক্তরাষ্ট্রে নির্মিত), ৩৯ রাউন্ড পিস্তলের গুলি, ১ চাপাতি, ১ ছুরি, ১ টি খুর উদ্ধার করা হয়।  অভিযান শুরুর আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যায়। 

    সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব সাংবাদিকদের জানান,নির্বাচনকে সামনে রেখে বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্য অস্ত্র বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। 

    বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে রাত ৮টা পর্যন্ত অভিযানে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাপাতি ও ছুরিও উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্যার ছেলে রায়হান মোল্যা অভিযানের আগেই তিনি পালিয়ে যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়হানকে আটকের চেষ্টা চলছে।  

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…