এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ১২ জেলার ছাপা শেষ ব্যালট পেপার, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

    ১২ জেলার ছাপা শেষ ব্যালট পেপার, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
    সংগৃহীত ছবি

    তিন পার্বত্য জেলাসহ ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

    রবিবার (০১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

    ইসি সূত্রে জানা গেছে, ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষীপুর এবং তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।

    এর আগে ছাপাখানাগুলোকে (প্রিন্টিং প্রেস) নির্বাচনী পোস্টার না ছাপার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের ইসি চিঠি দিয়েছে।

    রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

    কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…