এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের বদলে এখন ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

    ইরানের বদলে এখন ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
    সংগৃহীত ছবি

    ভারত এখন থেকে ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ জানুয়ারি) ট্রাম্প বলেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে।

    ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে এ চুক্তি করেছি।”

    ভেনেজুয়েলার তেল কেনায় ২০২৫ সালের মার্চে ভারতীয় প্ণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প।

    ট্রাম্পের এ দাবি নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

    গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

    বার্তাসংস্থা ব্লুমবার্গ জানায়, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

    এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

    মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

    এদিকে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…