এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

    ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

    ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের বাসিন্দা আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম সাগর (৩২)। তিনি তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।

    স্থানীয়দের অভিযোগ, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এলাকাবাসী জানান, তিনি প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং মারধর করতেন।

    প্রতিবেশী নান্নু খান ঘটনার পরপরই বিষয়টি ঝালকাঠি সদর থানায় জানান। পাশের বাড়ির বাসিন্দা আবদুল খালেক খান বলেন, ‘সে দীর্ঘদিন ধরে মাকে নির্যাতন করে আসছিল।’

    প্রত্যক্ষদর্শী সাহিদা আক্তার বলেন, ঘটনার সময় সাগর হাতে একটি দা নিয়ে মায়ের ওপর হামলা চালান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

    খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

    ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…