এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে তারেক রহমানের জনসভা, স্মরণকালের বৃহত্তম সমাবেশের প্রত্যাশা বিএনপির

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

    যশোরে তারেক রহমানের জনসভা, স্মরণকালের বৃহত্তম সমাবেশের প্রত্যাশা বিএনপির

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

    বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দিতে যশোরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

    এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

    সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে যশোরে পৌঁছাবেন তারেক রহমান। জনসভায় তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া—এই সাত জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

    তিনি বলেন, জনসভায় তারেক রহমান বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, দেশ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দলের ভাবনা তুলে ধরবেন। পাশাপাশি জেলা বিএনপির মাধ্যমে যশোরবাসীর প্রত্যাশা লিখিতভাবে তাঁর কাছে উপস্থাপন করা হবে।

    অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিএনপির ধারণা রয়েছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা, কৃষিপ্রধান এ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং হিমাগার সংকট নিরসনের বিষয়গুলো দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এর বাইরে নতুন কোনো বিষয় থাকলে সাংবাদিকদের মাধ্যমে জানানো হলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    তিনি আরও বলেন, জনসভার স্থান নির্বাচন নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে সমাবেশ করলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হতো। জনগণের ভোগান্তি কমাতে শহরের বাইরে উপশহরে জনসভার আয়োজন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বল্প সময়ের নোটিশে এ জনসভার আয়োজন করা হলেও তারেক রহমানকে ঘিরে যশোরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে ঘিরে যে আবেগ সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটবে যশোরের এই জনসভায়। আমরা আশা করছি, এটি যশোরের স্মরণকালের বৃহত্তম রাজনৈতিক সমাবেশে রূপ নেবে।’

    তিনি জানান, নির্বাচনী বিধি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আড়ম্বর পরিহার করা হচ্ছে। যশোরবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে জনসভা সফল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…