এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    রোজা শুরু হবে কবে, জানালেন জ্যোতির্বিদরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    রোজা শুরু হবে কবে, জানালেন জ্যোতির্বিদরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন রমজান মাস শুরু হবে কবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তারা।

    আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই—খালি চোখে, টেলিস্কোপে কিংবা উচ্চক্ষমতার জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব কিংবা সামান্য সম্ভাবনা রয়েছে।

    তবে যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারিকে (বুধবার) শাবান মাসের ৩০তম ও শেষ দিন হিসেবে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতসহ এসব দেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    চাঁদ দেখার বিষয়টি ব্যাখ্যা করে প্রকৌশলী ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগে অস্ত যাবে চাঁদ। এছাড়া মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর অস্ত যাবে চাঁদ। এই স্বল্প সময় চাঁদের সংযোগ থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে রূপান্তরের জন্য যথেষ্ট নয়।

    জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মতে, সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগে অস্ত যাবে। আর সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে অস্ত যাবে। আর সৌদি আরবের তাবুক অঞ্চলে—যেখানে মাসটিতে চাঁদের অবস্থান তুলনামূলক দীর্ঘ হবে; সেখানে সূর্যাস্তের ঠিক সময়ে অস্ত যাবে চাঁদ; তখন চাঁদের পৃষ্ঠের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি।

    কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত যাবে। এই সামান্য বিলম্ব সত্ত্বেও জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ওই অঞ্চলের কোনও স্থান থেকেই অর্ধচন্দ্র দেখা যাবে না।

    অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুসারে, বহু ইসলামি আইনবিদ ও জ্যোতির্বিদ মনে করেন, যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা একই সময়ে অস্ত যায়, সেখানে ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ খোঁজার কোনও প্রয়োজন নেই। কারণ ওই সময়ে আকাশে চাঁদ দৃশ্যমান থাকে না। ফলে এসব অঞ্চল থেকে চাঁদ দেখা প্রায় অসম্ভব। 

    সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অংশসহ কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…