এইমাত্র
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • ট্রাম্পের প্রশংসা করলেও মার্কিন হুমকি নিয়ে প্রশ্ন তুলল রাশিয়া
  • জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
  • পাকিস্তানে বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩
  • আজ রবিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

    রোববার রেসকিউ ১১২২ লোধরানের দেওয়া বিবৃতিতে জানানো হয়, অতিরিক্ত গতিতে চলা একটি কোস্টার বাস একটি ট্রাকের সামনে দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

    নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।

    রেসকিউ ১১২২ জানায়, আহত ২৮ জনের মধ্যে ২৭ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত লোধরান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

    এদিকে লোধরান জেলা পুলিশের (ডিপিও) প্রধান আলী বিন তারিক এক বিবৃতিতে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

    তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    গত মাসে একই দিনে দুটি পৃথক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। সে সময় পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক শুকনো খালে পড়ে যায় এবং বেলুচিস্তানের ওরমারা এলাকায় একটি কোচ উল্টে যায়।

    এর কয়েক দিন পর নানকানা সাহিব ও শিয়ালকোটে ঘন কুয়াশার কারণে দুটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…