এইমাত্র
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • গ্রামাঞ্চলে অন্ধকারে গণভোট
  • রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ ৮ ফেব্রুয়ারি
  • আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  • আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু
  • যশোরে ওয়ান শুটারগানসহ একজন আটক
  • শিশু আয়ানের মৃত্যু: ২ বছর পর ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গত ৫ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হয়েছে: জামায়াত আমির

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

    গত ৫ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হয়েছে: জামায়াত আমির

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
    সংগৃহীত ছবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা জানেন গত ৫ দিন ধরে আমার উপর মিসাইল মারা হয়েছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্টি। যারা এদেশে গনতান্ত্রিক সরকার চায়না, যারা এদেশের জনগণের সরকার চায়না, যারা এদেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এই মিসাইল মেরেছে। কিন্তু তাদের সকল প্রচেষ্টা বিফলে গেছে। গতকাল আমার এক্স একাউন্ট হ্যাকারকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের এ.টিম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াত আমির বলেন, নওগাঁ একটি কৃষি ভিত্তিক জেলা। এ জেলায় বিপুল পরিমান আম উৎপাদন হয়, ধান উৎপাদন হয়। কিন্তু আফসোস এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় নেই। কৃষি হিমাগার নেই, রাস্তাঘাট সরু। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করি এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। কৃষি ভিত্তিক বিভিন্ন হিমাগার, সংরক্ষনাগার তৈরি করা হবে, আমের জন্য জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে।

    তিনি বলেন, এ শহরের প্রাণের দাবি ফোর লেন রাস্তা, ইনশাল্লাহ সেটিও করা হবে। এ জেলায় বিভিন্ন ঐতিহ্যবহী জায়গা রয়েছে। কিন্তু সেগুলার যথাযথ রক্ষণাবেক্ষন হয় নাই। পর্যটন শিল্প এখন বিশ্বে অন্যতম, কিন্তু অহবেলা, অযন্ত এবং দায়িত্বহীনতার কারণে সেই সব আজ বিলুপ্তির পথে। আমরা সেই ঐতিহ্যবহী স্থাপনাগুলোকে আরো আধুনিকায়ণ করে তুলবো। বাংলাদেশে ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা দেশের ভাগ্য পরিবর্তনের চেয়ে জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত পরিবর্তনে বেশি কাজ করেছে। তারা জনগণের টাকা চুরি করেছেন, লুন্ঠন করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন।

    জামায়াত আমির বলেন, এই লুন্ঠনের টাকা দেশে রাখার সৎ সাহস ছিল না বলে তারা বিদেশে পাচার করেছেন। যার পরিমান হচ্ছে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকার মালিক আপনারা। আমরা আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আর কাউকে চুরি করতে দিবনা। তাদের বিদেশে শান্তিতে থাকতে দিবনা। আমরা হাত মুঠ করে তাদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনব ইনশাল্লাহ।

    তিনি আরও বলেন, গত ৫৪ বছর দেশে যে পরিমান দূর্নীতি হয়েছে আমরা তার হিসেব নিব ইনশাল্লাহ। দেশের আনাচে কানাচে যেখোনে উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা সেগুলো সংস্কার করবো ইনশাল্লাহ।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…