এইমাত্র
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

    বরগুনায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

    বরগুনার পাথরঘাটা উপজেলায় মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগের মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মা পাথরঘাটা থানায় মামলা করেন। পরে মেয়েও থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়ে (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় বাবার মাধ্যমে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও সেবন করানো হয়।

    স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করা শর্তে বলেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশি এক নারীকে ধর্ষণের অভিযোগের কথা এলাকায় শোনা গিয়েছিল। পরে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়েছিল।

    পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কথা আছে। পরবর্তী নির্দেশনার জন্য কিশোরীকেও আদালতে নেওয়া হবে।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই কোনো দেরি না করে দ্রুত মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্তও সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…