এইমাত্র
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কারাগারে বন্দি অবস্থায় বিএনপি নেতার মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

    কারাগারে বন্দি অবস্থায় বিএনপি নেতার মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বিএনপির এক নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আসাদুজ্জামান খান হিরা (৪৫)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

    আসাদুজ্জামান খান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

    তিনি ওই ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াসউদ্দিন খানের ছেলে।

    স্বপন কুমার ঘোষ জানান, শুক্রবার সকালে বুকে ব্যথা শুরু হলে আসাদুজ্জামানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

    তিনি আরো জানান, আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

    সেখান থেকে ১০ নভেম্বর তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

    শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে বিকেলে ট্রেনযোগে কাওরাইদ রেলস্টেশনে এসে নামলে শ্রীপুর থানার পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে পরদিন গাজীপুর আদালতে পাঠায়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…