এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বকশীগঞ্জে পুকুরে ডুবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৮:৩৭ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৮:৩৭ পিএম

    বকশীগঞ্জে পুকুরে ডুবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৮:৩৭ পিএম

    জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত (১৬) নামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত বকশীগঞ্জ থানায় কর্মরত এসআই লাভলুর ছোট ভাই।

    বুধবার (১৫ মে ) দুপুরে রিফাত তার বন্ধুদের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। রিফাত পার্শ্ববর্তী শেরপুর জেলার দীঘারপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে। রিফাত এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

     বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. তুহিনুল হক বলেন, দুপুর একটার দিকে রিফাতসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় রিফাত। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও জামালপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছিল,পুকুরে জাল টেনে মরদেহটি উদ্ধার করার চেষ্টা করা হয়। পরে জামালপুর থেকে ডুবরি দল এসে রিফাতের মরদেহ উদ্ধার করে।

    বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন রিফাত । একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…