এইমাত্র
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    নিজ বাসায় জনপ্রিয় মডেল খুন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

    নিজ বাসায় জনপ্রিয় মডেল খুন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

    থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। জানা গেছে, গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে।

    দেশটির সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, ‘ক্রেটনকে মোট নয়বার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে তিনজনকে সন্দেহ করছে পুলিশ। যাদের মধ্যে মডেলের স্বামী ও দুইজন প্রতিবেশী রয়েছেন।’  

    দুই প্রতিবেশীর দাবি, তারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে সেখানে ছুটে যান। পরে তারা এই মডেলকে হাসপাতালে নিয়ে যান।

    তবে পুলিশ বলছে, হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করছিলেন। ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। আর চিকিৎসকরা বলছেন— এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে।

    পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী। যদিও এই হত্যাকাণ্ডের ঘটনায় মডেলের স্বামীর নাম, পরিচয় এখনো গোপন রেখেছে পুলিশ।

    ২০১৮ সাল থেকে মডেলিং করছেন ক্রেটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। গেইল লোক, ড্যানিয়েল গ্রাহাম এবং ক্যাথি চাউ ম্যান-কেই সহ অসংখ্য বিখ্যাত মডেল সংস্থার সাথে যুক্ত ছিলেন তিনি।

    এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে নিজের মডেলিংয়ের বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। সবশেষ ইতালির একটি ফ্যাশন ব্র্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা মেলে ক্রেটনের।

    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…