এইমাত্র
  • ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা
  • পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • আজ সোমবার, ১৮ মাঘ, ১৪৩২ | ২ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, হঠাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

    মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, হঠাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী পৌঁছানোর পর জাপান সাগরের দিকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) টোকিও এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, তারা সিউলের পূর্ব সাগরের দিকে একটি ‘প্রক্ষেপণ" শনাক্ত করেছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানায়, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে এবং দুটি ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।

    বিশ্লেষকরা জানান, এই অভিযানের লক্ষ্য হল নির্ভুল আঘাত হানার ক্ষমতা উন্নত করা, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানি করার আগে অস্ত্র পরীক্ষা করা।

    পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে, গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। সেই সম্মেলনের আগে নেতা কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে এবং আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…