এইমাত্র
  • ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা
  • পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত, নেপথ্যে যে কারণ
  • অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার অনুদান দিলো নরওয়ে
  • ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!
  • জীবননগরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার, মঞ্চে অশ্রুসিক্ত ফখরুল
  • আজ সোমবার, ১৮ মাঘ, ১৪৩২ | ২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফরিদপুর-৪: কর্মীদের মারধর ও ভয়ভীতির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

    ফরিদপুর-৪: কর্মীদের মারধর ও ভয়ভীতির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

    ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) এলাকায় নির্বাচনী প্রচারণায় নিজ কর্মীদের ওপর বাধা, ভয়ভীতি ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগ।

    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের আলেপের মোড়ে অবস্থিত নিজ নির্বাচনী ক্যাম্পে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি এ আসনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ অভিযোগ করে বলেন, তার পক্ষে সাধারণ মানুষ প্রচারণায় নামলেই রাজনৈতিক প্রতিপক্ষরা মামলা ও হামলার হুমকি দিচ্ছে। কর্মীদের এমনভাবে ভয় দেখানো হচ্ছে যেন তারা ঘর থেকে বের হতে না পারে। যেখানে পোস্টার লাগানো হচ্ছে, সেখানেই তা ছিঁড়ে ফেলা হচ্ছে এবং লিফলেট বিতরণেও বাধা দেওয়া হচ্ছে।

    কারা এই বাধা দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি একটি বড় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের (বিএনপির দিকে ইঙ্গিত করে) অভিযুক্ত করেন। তিনি বলেন, “প্রতিপক্ষরা নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এবং কর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণা থেকে বিরত রাখার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

    মুজাহিদ বেগ আরও অভিযোগ করেন, শনিবার রাতে চরভদ্রাসন বাজার এলাকায় প্রচারণাকালে তার গাড়িচালককে মারধর করা হয় এবং কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়া হয়। তার সামনেই মোটরসাইকেল র‍্যালি দিয়ে কর্মীদের ভয় দেখানো হয়। পরে পুলিশের সহায়তায় তারা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

    এ ঘটনায় সজিব বেগ নামে তার এক কর্মী চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিষয়টি বর্তমানে প্রশাসন তদন্ত করছে। মুজাহিদ বেগ প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

    সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…