আশুলিয়ায় ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় জাহাঙ্গীর গ্রুপ ও জহির গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে প্রাথমিকভাবে কয়েকজনের আহতের খবর পাওয়া গেলেও পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এনআই