এইমাত্র
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত-শিবির ভোট চুরির কূটকৌশল শিখে ফেলেছে: আবিদ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

    জামায়াত-শিবির ভোট চুরির কূটকৌশল শিখে ফেলেছে: আবিদ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

    বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেছেন, জামায়াত-শিবির বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে 'গুপ্ত রাজনীতি' করেছে এবং পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কূটকৌশল রপ্ত করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে বলেও তিনি দাবি করেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আবিদুল ইসলাম আবিদ তার বক্তব্যে সতর্ক করে বলেন, "ইতোমধ্যেই একজন জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেপ্তার হয়েছেন। এতেই প্রমাণিত হয় তারা বড় ধরণের চুরির পরিকল্পনা করছে। বিএনপির প্রতিটি কর্মীকে সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবেই অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে।"

    তিনি আরও যোগ করেন, জামায়াত-শিবিরের এই ভোট চুরির পরিকল্পনা যেকোনো মূল্যে রুখে দিতে হবে।

    আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে আবিদ বলেন, "এটি কেবল একটি নির্বাচন নয়, বরং দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপি নেতৃবৃন্দ: আকতার হোসেন, এম. কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন।

    থানা বিএনপি নেতৃবৃন্দ: তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খান, এ বি সিদ্দিক। আজমল হুদা মিঠু, আলমগীর হোসেন শিশির, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার। যুবদল নেতা মোঃ আমিনুল ইসলাম ও মোঃ মিলন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং নির্বাচনী মাঠ দখলে রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…