এইমাত্র
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

    নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে মানুষের ভিড়। তার উপস্থিতির খবরে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। প্রচার কাজের প্রতিদিনের চিত্রে মিলছে জনসমর্থনের সেই চিত্র—যা অনেকের কাছে হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পের সঙ্গে তুলনীয়।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজপাড়া, গোবিন্দপুর পশ্চিমপাড়া, গোবিন্দপুর পূর্বপাড়া, দক্ষিণপাড়া, সর্দারপাড়া, সিকদারপাড়া ও মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

    গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে ঘিরে ধরেন। করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। প্রবীণ থেকে তরুণ—সবার চোখেমুখেই ছিল প্রত্যাশা ও আস্থার ছাপ।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন পর এমন একজন নেতাকে তারা কাছ থেকে পাচ্ছেন, যিনি মানুষের কথা শোনেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কথা বলেন। তাঁদের বিশ্বাস, এই নেতৃত্ব এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারে।

    গণসংযোগে সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি।

    এর আগে আজ বিকেলে তিনি পেকুয়া উপজেলার শিলখালী ও রাজাখালী এবং রাতে মগনামা ও পেকুয়া বাজারে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…