এইমাত্র
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • গাজীপুরে ‘সার্টিফিকেটের’ নামে অটোরিকশা মালিকদের কাছ থেকে আদায় লাখো টাকা
  • নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
  • বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পেছাচ্ছে না বইমেলা, শুরু ২০ ফেব্রুয়ারিই

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    পেছাচ্ছে না বইমেলা, শুরু ২০ ফেব্রুয়ারিই

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    এবারের অমর একুশে বইমেলা পূর্বনির্ধারিত সময় ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

    সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দীর্ঘকাল ধরে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। মাসব্যাপী এই বইমেলা ও অনুষ্ঠানমালা এখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর বইমেলা ১ ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে।

    ‘তাই সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সময় নিয়ে ভিন্নমত প্রকাশকারী সম্মানিত প্রকাশকদের অনুরোধ করছি কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…