এইমাত্র
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, সহিংসতা নয়- উল্লাপাড়ায় জেলা পুলিশ সুপার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, সহিংসতা নয়- উল্লাপাড়ায় জেলা পুলিশ সুপার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে পুলিশ প্রশাসন। সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম সানতু।

    তিনি বলেন, "আমরা চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, কিন্তু কোনো ধরনের সংঘাত বা সহিংসতা না ঘটে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।"

    তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, ওসি (তদন্ত) রূপকসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…