এইমাত্র
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

    আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

    গতকাল বুধবার(২৯ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিৎ। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের সামগ্রিক উন্নতি করা সম্ভব নয়। আমারা সবাই জানি আমাদের সমস্যা কি, সমাধান কোথায়। তার আগে স্টেকহোল্ডারদের একটি কর্মপরিকল্পনা তৈরি করা উচিৎ, যার তত্ত্বাবধানে একটি কর্মশালা হবে। যা আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে। এছাড়া দাবি আদায়ে আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন। আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই।'  

    তার কথায়, 'প্রকৃতপক্ষে আমি একজন পরিচালক। বর্তমানে আমি সরকারি একটি দায়িত্বে আছি, দুইদিন পর আবার পূর্বের অবস্থানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন, নতুন দেশে আমারা যে দায়িত্ব পেয়েছি সেখান থেকে সিনেমার জন্য কাজ করতে পেরেছি কিনা? আমার উত্তর হবে, আমরা পারিনি, যার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি হল- প্রতিদিন আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি।'

    আরও বলেন, 'চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫০ মানুষ মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন। আমি অনেক প্রস্তাবনা হাতে পেয়েছি, সেগুলো দেখেছি। প্রস্তাবনাগুলো শুধু নিয়মের মধ্যে ফেলে কিছু বাস্তবায়ন করলে অনেক সমস্যা সমাধান হবে। কিন্তু আমরা তা করতে পারিনি।'

    আয়োজক সংগঠনের সভাপতি সাদমান শিহির সভাপতিত্বে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জারিন তাসনিম রোজা। এরপর জুলাই বিপ্লবের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    সম্মেলনে আলোচনা করেন চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আকরাম খান, জনপ্রিয় গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, জান্নাতুল ফেরদৌসি ঐশী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মাশরুর আলম প্রমুখ। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মাহফুজ আলমের থাকার কথা থাকলেও তারা অনুষ্ঠানে ছিলেন না।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…