এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

    ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

    ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম-পরিচয় যাতে প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

    একইসঙ্গে গত ৪ মার্চ বরগুনায় ধর্ষণের কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ভুক্তভোগীকে দেখাশোনা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তাকে নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়।

    এর আগে, গত ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন।

    এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়।

    এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ৫ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই বাদীকে হত্যা করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…