এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

    অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

    আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।

    এমন খবরের পর শাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান। তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তি দিতে হবে। এরপর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন। এক দফা এক দাবি জানান যে, কোনো সংশোধনী ছাড়া সিনেমাটি আনকাট মুক্তির দেওয়া হোক।

    বোর্ডের নির্দেশ অনুযায়ী সিনেমাটির সংশোধন কপি নির্মাতাকে জমা দিতে বললে আজ সেই সংশোধনী কপির প্রদর্শনী হয়। এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় ‘বরবাদ’ সংশোধন করেই মুক্তির অনুমতি দেওয়ার।  এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়।

    বিকালে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ। 

    তিনি বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই মিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে।”      

    ‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…