এইমাত্র
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম
    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

    বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

    এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে আসে। ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়। 

    তিনি আরও বলেন, ১৯৭১ সালে নিরীহ নিরস্ত্র বাঙালি গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে কোন পার্থক্য নেই। আগামীতে যেন এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড না সংঘটিত হয়, এজন্য ২০২৪ এর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী। এ সময় তিনি তাঁর বক্তব্যে ১৭৯১ সালে পাক হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিভিন্ন ঘটনা তুলে ধরেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহবায়ক গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম, মো. আকতারুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ। 

    অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…