এইমাত্র
  • গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হোমিও চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রি করতেন নারী ডাক্তার

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

    হোমিও চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রি করতেন নারী ডাক্তার

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

    মেহেরপুরের গাংনীতে নারী হোমিও ডাক্তারের চেম্বার থেকে বিপুল পরিমাণের অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত ওই নারী ডাক্তারকে।

    আটককৃত হোমিও ডাক্তার নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    মঙ্গলবার (২৫শে মার্চ) দুপুরে গাংনী যৌথ বাহিনীর মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযানে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা।

    যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

    অভিযান সূত্রে জানা যায়, গাংনী বাজারের জেলা পরিষদ মার্কেটের “হাফিজ হোমিও হল” থেকে অ্যালকোহল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে আরও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।

    এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।

    অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…