এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম

    ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম

    বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।


    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন আগে ওই নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।


    বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল।


    পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা হাবিল সিকদারের স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা ব্যয় পরিচালনায় কষ্টসহ শারীরিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গত ১৫ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে আমেনা বেগমকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষপানের তিনদিন পর তার মৃত্যু হয়। পরে স্বজনরা তালতলী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে।


    এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, 'নিহত আমেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে বিষ পান করেন। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।'



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…