এইমাত্র
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ একই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।

    এ ঘটনায় নিহতের পিতা মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিবেশী শওকত আলী (৪২) ও মো. নিলয় (৩৫) নামে দুইজনকে আসামি করা হয়েছে।

    এজাহার সূত্রে জানা যায়, নিহত ইউনুছের সঙ্গে আসামি শওকত আলী ও নিলয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার আগের দিন অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বুধবার রাতে দুই আসামি ইউনুছের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে শওকত আলী লোহার হাতুড়ি দিয়ে ইউনুছের মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে নিলয়ও একই অস্ত্র দিয়ে আঘাত করলে ইউনুছ গুরুতর আহত হন।

    তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ মারা যান।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার সময়ে আসামি নিলয়ও আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নিলয়কে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং আজ (শুক্রবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…