এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম

    টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


    শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের ফকিরহাটি (মালিগাঁও) ও দক্ষিণ আরিফাইল গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়।


    বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা টর্চ লাইট জ্বালিয়ে চলে এ সংঘর্ষ। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাটি গ্রামের মাঠে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটির শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনার পর উভয় গ্রামের লোকজন টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।


    সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…