এইমাত্র
  • ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    খেলা

    বল ছুড়ে মারায় শাস্তি পেলেন নাহিদ রানা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

    বল ছুড়ে মারায় শাস্তি পেলেন নাহিদ রানা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই পেসারকে।

    আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে বল করার পর নাহিদ অযথা বলটি প্রতিপক্ষ ব্যাটার কেইড কারমাইকেলের দিকে ছুড়ে মারেন, যদিও তখন ব্যাটার ক্রিজের ভেতরেই ছিলেন। এই আচরণকে আইসিসি লেভেল-১ অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

    নাহিদ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

    আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ ধরনের অপরাধের শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কবার্তা বা ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…